সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শেখঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ০৬:৫০:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

মাতৃভাষাকে উপেক্ষা করে বিদেশী ভাষা শিখলে হবে না। বিদেশী ভাষা শিক্ষার পাশাপাশি নিজেদের মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে। 

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর শেখঘাট সমাজসেবা যুব সংঘের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন।

সংগঠনের সভাপতি রেদওয়ান আহমেদ বাপ্পির সভাপতিত্বে ও মাওলানা তোফায়েল আহমেদ সবুজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ সিকন্দর আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদন মোহন কলেজের অধ্যাপক গ ক ম আলমগীর, সাবেক কমিশনার আজহার উদ্দিন জাহাঙ্গীর, হাজী জুবের আহমদ, সাবেক কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, অধ্যাপক মহি উদ্দিন ইকবাল, সিলেট প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সাজলু লস্কর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেখঘাট সমাজসেবা যুব সংঘের সহ সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল রাহাত, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, নেওয়াজ আহমদ, রাজন আহমদ, ফারদিন আহমদ, আকিব আহমদ, জামি আহমদ, ছাদি আহমদ প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স