সিলেটের বিশ্বনাথের তরুণ লেখক শেখ মো. কাওছার আলী রচিত ৫ম কাব্যগ্রন্থ ‘জগতের মায়া ভালা না’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা স্মৃতিস্তম্ভে জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
জয়বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে ও চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক শফিক আহমদ-পিয়ার’র সঞ্চালনায় অনুষ্ঠানে বইয়ের পাঠ আলোচনায় অংশ নেন, উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমদ, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক শেখ শহিদুল ইসলাম, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহ-সভাপতি কবির আহমদ, নরশিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেআরা বেগম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, জাতীয় কবিতা পরিষদ বিশ্বনাথ শাখার সভাপতি আব্দুল হান্নান ইউজেটিক্স, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আলতাফ হোসেন, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, সংগঠক এমএ খায়ের, শহীদ দীগেন্দ্র কুমার স্মৃতি পরিষদের সভাপতি বিজন চন্দ্র দাশ বিজয়, ছড়াকার নিরঞ্জন মনি বিশ্বাস, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম মহসিন, সংগঠক রাজা মিয়া রাজ, রাসেল উদ্দিন মাহিন প্রমূখ।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কাব্যগ্রন্থের লেখক শেখ মো. কাওছার আলী।




প্রতিদিন ডেস্ক



