দীর্ঘ দিনের প্রেমের পাঠ চুকিয়ে গেল বছরের শেষে সাত পআকে বাঁধা পড়েছেন বলিউড তারকা রাজকুমার রাও ও পত্রলেখা। সোমবার ৩৩ বছরে পা দিলে রাজকুমারপত্নী পত্রলেখা।
বিশেষ দিনে স্ত্রীর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা বেশি কিছু লেখেননি। অল্পেতেই জানিয়েছেন মনের গোপন কথা। শেয়ার করেছেন এক অদেখা ছবি। তাতে ছোট্ট এক লাইন। রাজকুমার লিখছেন, 'শুভ জন্মদিন পত্রলেখা। তোমায় ভালবাসি।' পাল্টা ভালোবাসা ফিরিয়ে দিয়েছনে পত্রলেখাও। রাজকুমারের উদ্দেশে লিখেছেন, 'আই লাভ ইউ বেবি'।
সেই পোস্টে বলিউডের অনেক তারকারাইও শুভেচ্ছা জানিয়েছে পত্রলেখাকে। রাজকুমারের সহ অভিনেতা ভূমি পেদনেকর লিখেছেন, 'শুভ জন্মদিন মিষ্টি মেয়ে।' শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরাও।
দীপিকা কিংবা আনুশকার মতো বিদেশের মাটিতে বিয়ে করেননি রাজকুমার-পত্রলেখা। পত্রলেখার বাড়ি ভারতের পশ্চিম বঙ্গের শিলংয়ে। বেশ কয়েক বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর শেষমেশ রাজকুমার-পত্রলেখা ঠিক করেন বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। রাজকুমারকে ‘এলএসডি’সিনেমাতে প্রথম দেখেন পত্রলেখা।
পত্রলেখা সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন এক বিজ্ঞাপনে তাকে প্রথম দেখেন রাজকুমার। রাজকুমার নাকি প্রথমবার দেখেই পত্রলেখাকে বিয়ে করতে চেয়েছিলেন। সেই বিয়ের ইচ্ছে পরিণতি পেয়েছে গতবছর। এখন চলছে সুখযাপন।




বিনোদন ডেস্ক



