রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

ভাষা শহীদদের প্রতি ফটো জার্নালিস্টদের ভালবাসা প্রর্দশন

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ০২:১৪:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

ভাষা শহীদদের প্রতি বাংলাদেশে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগী কমিটির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অন্যরকম ভালবাসা প্রর্দশন করে এ সংগঠনটি। সকাল সাড়ে ১১টায় ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাদা কালো ২১টি বেলুন ও ২১টি বর্ণমাল আকাশে উড়িয়ে দেওয়া হয়। পুরো শহীদ মিনারে তখন অন্য রকম আবহ তৈরি হয়। বিশ্বব্যাপী বাংলা ভাষা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়।

উপস্থিত অতিথিরা প্রত্যেকে বেলুন উড়িয়ে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেছেন- ভাষা শহীদ ও মাতৃভাষার জন্য সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যে ব্যতিক্রমধর্মী সম্মান পর্দশন করেছে তা স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির পেরণা ও অবিস্মরণীয় একটি দিন।

এটি শুধু বাংলাদেশের নয়, এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর এই দিনটি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক পভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির পথম পতিরোধ এবং জাতীয় চেতনার পথম উন্মেষ। এই দিনটি বাঙালির ঐতিহ্যের পরিচয়কে দৃঢ় করেছে। বাংলা ভাষার রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে সম্মানের আসন লাভ করেছে। এর পূর্বে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের পতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, বাংলাদেশে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগী কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, এসপিএসের সভাপতি ফরিদ আহমদ, বাংলাদেশে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগী কমিটির সিনিয়র সহ- সভাপতি মোঃ দুলাল হোসেন, সহ-সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, কোষাধ্যক্ষ শাহীন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম সুজন, নির্বাহী সদস্য আব্দুল বাতিন ফয়সল, শংকর দাস, সংগঠনের সদস্য শাহ মোহাম্মদ কয়েছ, জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, নুরুল ইসলাম (২), আব্দুল মোমিন ইমরান, রেজা রুবেল, পল্লব ভট্টাচার্য, মোঃ আজমল আলী, প্রমুখ ।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স