মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির পক্ষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার( ২১ফেব্রুয়ারি) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু,পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা বেলাল খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মোগলগাও ইউনিয়ন চেয়ারম্যান হিরণ মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সালাম, সদর আওয়ামী লীগ নেতা শাজাহান, মেম্বার শাহবাজ আহমেদ, পররাষ্ট্রমন্ত্রীর অফিস কর্মকর্তা রুবেল আহমদসহ নেতৃবৃন্দ।




প্রতিদিন ডেস্ক



