শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শান্তিগঞ্জে বিএনপির শোক র‍্যালী ও পুষ্পস্তবক অর্পণ

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ০১:১০:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
22

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বিএনপির উদ্যোগে শোকর‍্যালী ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেনের নেতৃত্বে এ শোক র‍্যালী বের হয়ে শান্তিগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে একমিনিট নিরবতা পালন করা হয়৷

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তরুণ প্রজন্ম দলের সহ-সভাপতি এবাদুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি সলিব নূর বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পারভেজ সাজন, উপজেলা বিএনপি নেতা সামছুননুর, জাহাঙ্গীর আলম, নাজমুল হোসেন, তাহির আহমদ, নুরুল হক, রবিউল হাসান, ফারুক মিয়া, শহিদুর রহমান, লিলু মিয়া, শফিক মিয়া, মসব্বির মিয়া, ইকবাল হোসেন, সেজলু মিয়া, শিপন, সৈয়দ আলী, কয়েস, শহিদ মিয়া, লিকসন, আলিম উদ্দিন, আব্দুল আউয়াল, হাবিবুর রহমান হাবিব, সালাম মিয়া ও মকদ্দুস মিয়া প্রমুখ।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স