মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিশ্বনাথ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ১২:৫৩:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সিলেটের বিশ্বনাথ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

একুশের প্রথম প্রহর রোববার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শ্রদ্ধা নিবেদনের পরপরই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্বনাথ প্রেসক্লাব।

এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), সাধারণ সম্পাদক নবীন সোহেল (শুভ প্রতিদিন),নির্বাহী সদস্য রোহেল উদ্দিন (গণমুক্তি), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ) প্রমুখ।

ভাষা আন্দোলন দমন করতে ১৯৫২ সালের আজকের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেন। সেই মিছিলে গুলি চলে। গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার। তাঁদের স্মরণেই দেশবাসী এই শহীদ মিনারের সামনে এসে বিনম্র শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ছেয়ে যায় উপজেলার মিনারের বেদি।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স