শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সিলেটে জিকির পড়াবস্থায় দুই ট্রাকের সংঘর্ষ : আহত ৬

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ০৯:০৫:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

জিকির পড়াবস্থায় ঢাকা-সিলেট মহাসড়ককের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় পাথর বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৪জনসহ আহত হয়েছেন ৬জন।

সোমবার(২১ফেব্রুয়ারি)ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের দক্ষিণ সুরমা রশিদপুরস্থ আলীনগর-সাবসেন রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন-রুমেল আহমদ,জুমেল আহমদ,সুমন মিয়া ও জাহাঙ্গীর। অন্যান্য আহতরা হলেন চালক-বাবুল হোসেন ও দ্বিন ইসলাম (১৯)। তাদের বাড়ি ঢাকার কদমতলী থানা এলাকায়।

আহত সুমন মিয়া বলেন, ঢাকা থেকে ইস্পাত নিয়ে ঢাকা মেট্রো-ট ১৪-৯১৫৫ ট্রাকটি সিলেটে উদ্দেশ্য আসছিল।পরে রশিদপুরস্থ আলীনগর-সাবসেন রাস্তার সামনে পৌঁছতেই বিপরীত দিক সিলেট থেকে আসা ট্রাক মেট্রো-ট ২২-৮৫২৪ নম্বরের অপর আরেকটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষে দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন দুই চালকসহ চারজন। এদের মাঝে মেট্রো-ট ২২-৮৫২৪ নম্বরের ট্রাক চালক ও হেলপারসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সুমন বলেন, আমাদের চালক জিকির পড়ে গাড়ির চালাচ্ছিলেন। অনেক চেষ্টা করেছেন যাতে দুর্ঘটনা না ঘটে।তারপরও ওই গাড়ি সরাসরি এসে ধাক্কা দেয়।

আহত ট্রাক চালক বাবুল হোসেন বলেন, বার বার হেড লাইট জ্বালিয়ে সিগনাল ও হর্ণ দিয়েছি।জীবন বাঁচাতে গাড়িটা একেবারেই সড়কের নিচেই নামিয়ে ফেলি।কিন্ত তারপরও এসে সরাসরি সংঘর্ষ ঘটায়। ওই চালক ঘুমে থাকার কারণে এই ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে উদ্ধারকারী ওসমানী নগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নবকুমার বলেন,দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের স্টেশন দূরে হওয়ায় ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমরা এখানে এসে একটি ট্রাকের দুজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। চালক ঘুমে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা দক্ষিণ সুরমা থানার এস আই নিবলু দাস বলেন,দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে আসি। আমরা আসার পর দুজন ও অপর আরেকটি ট্রাকের চালক ও হেলপারকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। ট্রাক দুটিকে সরানোর জন্য রেকার আনা হচ্ছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স