শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

তাহিরপুরে ২ সাংবাদিকের উপর যুবলীগ নেতার নেতৃত্বে হামলা

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ০২:৪৬:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সংবাদ প্রকাশের জের ধরে উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ ও তার পুত্র সাংবাদিক রাজন চন্দ,র উপর হামলা চালিয়েছে যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন ও তার ভাতিজা আবুল বাশার।

সাংবাদিক রাজন চন্দ জানান, শনিবার সন্ধ্যায় তাহিরপুর সদর বাজারে হঠাৎ উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন ও তার ভাতিজা আবুল বাশারের নেতৃত্বে উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় সাংবাদিক রাজন চন্দকেও মারধর করা হয়েছে। উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রুকন তালুকদার জানান, সাংবাদিক রাজন ও তার বাবা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করে। এই সংবাদের জের ধরেই তাদের উপর অতর্কিত হামলা চালায়।

রাজন চন্দ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ও দৈনিক আজকের পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে সাংবাদিক রাজন চন্দ, র পিতা রমেন্দ্র নারায়ন বৈশাখ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


সিলেট প্রতিদিন / এলএস


Local Ad Space
কমেন্ট বক্স