মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

একুশের প্রথম প্রহরে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ০২:২৭:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
17

শান্তিগঞ্জ প্রতিনিধি:: মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে শান্তিগঞ্জ প্রেসক্লাব।

সোমবার(২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মোক্তাদির হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সিনিয়র সহ-সভাপতি আবু সঈদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহনুর আহমদ সুলতান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ, সদস্য আল আমিন আহমদ ও রুপজ আহমেদ প্রমুখ।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স