শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত

  • প্রকাশের সময় : ২০/০২/২০২২ ১১:৩২:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

আর মাত্র কয়েকমিনিট বাকি।তারপর সারাদেশে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।সারাদেশের ন্যায় শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারও প্রস্তুত করা হয়েছে।একুশের প্রথম প্রহরেই শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শহিদ মিনার।

সোমবার(২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিট থেকেই প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক,সাংবাদিক,সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে পুষ্পশ্রদ্ধায় সিলেটে স্বরণ করা হবে ভাষাশহিদদের।

শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি প্রসঙ্গে সাংবাদিক মোশারফ আলী সিলেট প্রতিদিনকে বলেন,১৯৫২ সালে ভাষার জন্য আত্মত্যাগ করা সালাম, রফিক জব্বারসহ সকলকেই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।তাদের আত্মত্যাগের কারণে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি।বরাবরের ন্যায় এবারও আমরা একুশের প্রথম প্রহরে তাদের স্মরণ করবো।

বরাবরের মত এবারও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামবে, শ্রদ্ধা জানানো হবে ভাষা শহীদদের।সুষ্ঠু ও সুন্দরভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য ইতোমধ্যেই শহীদ মিনারে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট সিটি করপোরেশন। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা ও সার্বিক আইন শৃঙখলা নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম।

সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের সিলেট প্রতিদিনকে বলেন,অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সিলেট নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণ ও জানমালের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর থেকেই পুলিশের ৪৩৪ জন সদস্য সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার, জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরালের আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে।তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে তাদের দায়িত্ব পালন করছেন।সব মিলিয়ে আইন শৃঙখলা বাহিনী সদা তৎপর রয়েছে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স