শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে যুবক খু'নের ঘটনায় মামলা দায়ের, আটকৃতদের কারাগারে প্রেরণ

  • প্রকাশের সময় : ২০/০২/২০২২ ১০:১৪:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

গোলাপগঞ্জে ফুটবল খেলাকে ক্ন্দ্রে করে কথা-কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তারিফুর রহমান (২৫) নামের যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার নিহত তারিফের বড় ভাই তাহমিদুর রহমান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও ৩/৪ জনকে অজ্ঞাত রেখে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দাখিল করেন। পরে থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রুজু করে। মামলা (নং ১৫/২০.০২.২২)।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ফয়জুল করিম।

এদিকে এ ঘটনায় আটককৃত ৪জনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন পৌর এলাকার রনকেলী পূর্ব দিঘীরপাড় গ্রামের মুক্তা মিয়ার ছেলে আবিদুর রহমান (১৯), রনকেলী নুরুপাড়া গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে কবির হোসেন এমরান (৫০), এমরানের ছেলে আতিকুর ইসলাম নিপু (১৯) ও একই গ্রামের মৃত পছন আলীর ছেলে আব্দুস সালাম আব্দুল।

প্রসঙ্গত, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা নামক মাঠে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন তারিফ। এ ঘটনায় আর ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহত যুবক উপজেলার পৌর এলাকার রণকেলী নয়াগ্রামের তখলিছ আলীর ছেলে।

জানা যায়, শুক্রবার বিকেলে নিজ এলাকার ফুটবল খেলা দেখতে যান তারিফুর রহমান। এসময় নিজ দলের খেলোয়াড়দের ধমক দিয়ে সুন্দর করে খেলার জন্য বুঝাতে থাকেন। প্রতিপক্ষের একজন খেলোয়ার তাদেরকে ধমক দেয়া হচ্ছে মনে করে তারিফুর রহমানের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হন। পরে উপস্থিত সবাই বিষয়টি সমাধান করেন। খেলা শেষ হওয়ার পরপরই বিপক্ষ দলের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে কয়েকজনকে উপর্যুপুরি ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা গুরতর আহত ৩ জনকে নগরীর নর্থ ইস্ট মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮ টার দিকে তারিফুর রহমান মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় খেলার ম্যাচ রেফারি একই এলাকার তছন আলীর ছেলে আবু সুফিয়ান (২৭), তার ছোট ভাই জায়েদ আহমদ পারভেজ (১৭) ও একই এলাকার ফয়ছুল আলীর ছেলে শাহানুর আহমদ গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এদিকে ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে তারিফুর রহমান এর জানাযা নিজ এলাকায় অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স