মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

নায়েক বিল্লাল হোসেন ভূঁইয়াকে এসএমপির বিদায় সম্মাননা

  • প্রকাশের সময় : ২০/০২/২০২২ ০৮:০০:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
29

সিলেট মহানগর পুলিশের নায়েক বিল্লাল হোসেন ভূঁইয়াকে সিলেট মহানগর পুলিশ হেডকোয়াটার্সে বিদায় সম্মাননা জানানো হয়েছে।

আজ রোববার ( ২০ ফেব্রুয়ারি ) বিকেল ৪টায় এ সম্মাননা প্রদান করা হয়। এসময় নায়েক (অব.) বিল্লাল হোসেন ভূঁইয়ার হাতে সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফ সম্মনানাপত্র, ক্রেস্ট এবং অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন। বিদায় বেলায় বিল্লালের গৌরবোজ্জল কর্মজীবনের নানা দিক তুলে ধরেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিল্লাল হোসেনের বিদায় সম্মাননা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমিনসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং সিলেটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীবৃন্দ।

নায়েক (অব.) বিল্লাল হোসেন ভূঁইয়া ১৯৬৩ খ্রিস্টাব্দে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান পরবর্তী দীর্ঘ প্রায় ৪০ বছরের চাকরী জীবনের ১৪ বছরেরও অধিক সময় এসএমপি সিলেটে কর্মরত ছিলেন।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স