২১শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে : রাত ১২ঃ০১ মিনিটে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও কালো ব্যাজ ধারণ।
২১শে ফেব্রুয়ারি দুপুর ১২টায় তালতলাস্থ গুলশান সেন্টারে সিলেট মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় যোগদান।
শনিবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।




প্রতিদিন ডেস্ক



