বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

মহান শহীদ দিবসে জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা

  • প্রকাশের সময় : ২০/০২/২০২২ ০৬:২৩:৩৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার রায়ের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আয়কর আইনজীবী মো. সুলেমান হোসেন খান, সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, আয়কর আইজীবী সিরাজুল হোসেন আহমদ, সদস্য বিধুভূষণ ভট্টাচার্য, মো. হাছনু চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী এডভোকেট, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, কাজী আরিফুল হাসান, ইফতিয়াক হোসেন মঞ্জু, আ.স.ম মুবিনুল হক শাহিন, মো. খায়রুল আলম, মো. কামাল আহমদ, এডভোকেট কবির আহমদ বাবর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার হলো ৫২’র ভাষা আন্দোলন। সেই থেকে দেশ-মাতৃকার আন্দোলনে এদেশের মানুষ বহুবার রক্ত দিয়েছেন।

১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তারা আরো বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদেরকে অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে। সভায় বক্তারা উচ্চ আদালত সহ সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালুর জোর দাবী জানান।

সভায় বক্তারা মহান শহিদ দিবসে আত্মদানকারী শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য মুবিনুল হক শাহিন। গীতা পাঠ করেন সমিতির কোষাধ্যক্ষ মিন্টু চন্দ্র রায় অনুপব্রত। আলোচনা সভায় অন্যান্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স