রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কর্মসূচি

  • প্রকাশের সময় : ২০/০২/২০২২ ০৫:৩১:৩৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি সোমবার সূর্যোদয়ের সাথে সাথে দিবসে প্রথম প্রহরে জাতীয় ও সংগঠনের পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, কলো ব্যাজ ধারণ, সকল ১০টার মধ্যে আল হামরা শপিং সিটির সামনে জমায়েত হয়ে প্রভাত ফেরি সহ, সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মসূচিতে সংগঠনের সকল স্তরের দায়িত্বশীল, সম্মানিত সদস্য ও শুভাকাঙ্খীদের যথাসময় উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট ও সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব অনুরোধ জানিয়েছেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স