শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা যুবলীগের কর্মসূচি

  • প্রকাশের সময় : ২০/০২/২০২২ ১২:১১:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

২১শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। দিবসটি উপলক্ষে সিলেট জেলা যুবলীগ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে : ২১শে ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় সিলেট জেলা পরিষদের সামন থেকে প্রভাতফেরী। সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ।

শনিবার (২০ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচীতে জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দকে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো.শামীম আহমদ।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স