২১শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। দিবসটি উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে : ২১শে ফেব্রুয়ারি সকাল ৮টায় রেজিস্টারী মাঠ থেকে প্রভাতফেরি। সকাল ৯ টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচীতে জেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।




প্রতিদিন ডেস্ক



