মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

  • প্রকাশের সময় : ১৯/০২/২০২২ ০৯:০২:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
18

২১শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। দিবসটি উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগ কর্মসূচী ঘোষণা করেছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে : ২১শে ফেব্রুয়ারি সকালে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন; কালো ব্যাজ ধারণ, সকাল ১০টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও  দুপুর ১২টায় তালতলাস্থ গুলশান সেন্টারে আলোচনা সভা।

কর্মসূচীতে মহানগর আওয়ামী লীগের সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে স্বাস্থ্য বিধি মেনে অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স