শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

গোটাটিকর মাদ্রাসায় উপ-পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ সংবর্ধিত

  • প্রকাশের সময় : ১৯/০২/২০২২ ০৭:৫৪:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

নগরীর ২৭নং ওয়ার্ডের গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে ও মরহুম আব্দুল আজিজ খান ফাউন্ডেশনের সহযোগিতায় এলাকার কৃতী সন্তান সিলেট মেট্রোপলিটন পুলিশ (এস.এস.পি) সিলেট এর উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ এর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান শনিবার দুপুরে গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।

মরহুম আলহাজ্ব আব্দুল আজিজ খান ফাউন্ডেশন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্্রাসার সহকারী শিক্ষক মইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন-  সিলেট মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট ডিগ্রি কলেজ ঢাকা’র প্রাক্তন অধ্যক্ষ ও বিশিষ্ট লেখক ড. হুমায়ুন কবির।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান, বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সাংগঠনিক সম্পাদক-বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল হক। 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ খলিলুর রহমান । বক্তব্য রাখেন-মরহুম আব্দুল আজিজ খানের পুত্র আব্দুল কাহের খান,ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ খান টিপু, বিশিষ্ট কলামিস্ট ও গবেষক মুহাম্মদ মনজুর হোসন খান,মাহমুদ মিয়া,আব্দুর রব খান, রাজনীতিবিদ ছয়েফ খান, সাকী আরবী, বাছিত আহমদ,  মুতলিব মিয়া, গুলজার খান,  সাহেদ আরবী, মুজাফ্ফর হোসেন খান, আনোয়ার উদ্দিন আহমদ, সোলেমান মিয়া, আলমগীর হোসেন খান প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্র্রাসার সাবেক ছাত্র তাকবির আহমদ চৌধুরী।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স