শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

‘ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে রোটারিয়ানরা আন্তরিকভাবে কাজ করছে’

  • প্রকাশের সময় : ১৯/০২/২০২২ ০৬:৩১:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

রোটারি ডিস্ট্রিক্ট (৩২৮২) গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী বলেছেন, সাম্য ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে রোটারিয়ানদের আরো আন্তরিকভাবে কাজ করতে হবে। আর্ত সামাজিক উন্নয়নের পাশাপাশি রোটারি বিশ্বের সুন্দর সমাজ গঠনে কাজ করছে। রোটারির এ ধারা অব্যাহত রাখতে রোটারিয়ানদের বেশি করে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে হবে। সকলের সমান অংশগ্রহণে একটি সুন্দর ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠন সম্ভব। 

তিনি শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে রোটারী কানেক্টিং টিম রি-ইউনিয়ন ও কালচারাল নাইট (রোটারি ইয়ার ২০১৯-২০) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

ইভেন্ট চেয়ার পিপি নাজিম উদ্দিন শাহানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিডিজি ইঞ্জিনিয়ার এমএ লতিফ, পিডিজি শহিদ আহমদ চৌধুরী, পিডিজি ও ডিস্ট্রিক্ট ট্রেইনার এম আতাউর রহমান পীর, পিডিএফএল ফিরোজা রহমান, পিপি নিরেশ চন্দ্র দাস, পিপি আসাদুজ্জামান সায়েম, পিপি ডক্টর তোফায়েল আহমদ, পিপি কপিল উদ্দিন বাবলু, পিপি সেলিম খান, পিপি এএইচএম ফয়সাল, পিপি কেরামাতুল আজিম পিন্টু, পাস্ট ডিস্ট্রিক্ট ট্রেজারার মিজানুর রহমান, পিপি মাহফুজুল হক, পিপি রেহান উদ্দিন রায়হান, পিপি একেএম কামারুজ্জামান মাসুম।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারি ক্লাব অব সিলেট ডায়নামিকের প্রেসিডেন্ট ইলেক্ট শহিদুল হাসান সেলিম। রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের পিপি আতিকুর রেজা চৌধুরী। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারি ই ক্লাব প্রেসিডেন্ট  এডভোকেট  আজিম উদ্দিন,  পিপি বাহারুল ইসলাম রিপন, পিপি ডেপুটি  গভর্নর  রাসেল মাহবুব, পিপি প্রিন্সিপাল  এনামুল  হক, পিপি সাবেক  ডিস্ট্রিক্ট  সেক্রেটারি মাহবুব সোবহানী চৌধুরী, পিপি আবুল হাসনাত, পিপি সাংবাদিক  আব্দুর রহিম, রোটারি ক্লাব অব সিলেট’র প্রেসিডেন্ট ড. নজরুল হক চৌধুরী, রোটারি ক্লাব অব রাইজিং স্টার’র প্রেসিডেন্ট ইউনুছ আলী, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট সাইফুর রহমান, রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের  বিধু ভুষণ চক্রবর্তী।

আলোচনা সভা শেষে আয়োজিত কালচারাল অনুষ্ঠানে শিল্পিরা সংঙ্গীত পরিবেশন করেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স