মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সদরে ৫ম গ্র্যাজুয়েশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে টিম ইয়াং ফাইটার্স

  • প্রকাশের সময় : ১৯/০২/২০২২ ০৬:৩০:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

ইয়াং সুপারস্টার টিমকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অপ্রতিরোধ্য টিম ইয়াং ফাইটার্স।

শুক্রবার ( ১৮ ফেব্রুয়ারি ) সাহেবের বাজার পশ্চিমের মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে বিজয় ছিনিয়ে আনে ইয়াং ফাইটার্স।

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার গ্র্যাজুয়েশন ক্রিকেট ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ শুক্রবার বিকেল ২টায় অনুষ্ঠিত হয়।

টস জিতে ইয়াং সুপার স্টার টিম নির্ধারিত ১২ ওভার শেষে ৮ উউকেট হারিয়ে ১১৭ রান করে।

জবাবে ব্যাটিং করতে নেমে ইয়াং ফাইটার্স টিম ৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়।

বিজয়ী দলের খেলোয়াড় আল-আমিন ৩৭ বলে ৬১ রান, ইদ্রিছ আলী ৫ বলে ১১ রান ও তাজিম ৩ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।

ইয়াং ফাইটার্স দলের ক্যাপ্টেন এমরান আলী তালুকদার ১২ বলে ১৪ রান ও দুটি উইকেট লাভ করেন।

৫ম গ্র্যাজুয়েশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আগামী ৪ মার্চ ( শুক্রবার ) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হচ্ছে, ইয়াং ফাইটার্স ও ইয়াং ব্রাদার্স টিম ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স