শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

তিলপাড়া ইউনিয়নে মেধাবৃত্তি প্রকল্পের উদ্বোধন ও সংবর্ধনা শনিবার

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২২ ০৯:২৪:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

বিয়ানীবাজারের দাসউরায় ‘তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র মেধাবৃত্তি প্রকল্পের উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ১০টায় দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হবে।

আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক'র নির্বাহী সম্পাদক, লেখক, গবেষক ও প্রাবন্ধিক আব্দুল হামিদ মানিক।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. তারিকুল ইসলাম।

এছাড়া, এ অনুষ্ঠানে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইউরোপ ও আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ট্রাস্টের সাবেক সভাপতি ও লন্ডন টাওয়ার হ্যামলেটস'র সাবেক কাউন্সিলর মোহাম্মদ মামুন রশীদ।

তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক জুবের আহমদ জানান, এ ট্রাস্টের মাধ্যমে আমরা বিভিন্নভাবে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছি। পাশাপাশি ইউনিয়নের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে পড়ালেখায় আরো উৎসাহিত করতে আমরা ‘মেধাবৃত্তি প্রকল্প’ হাতে নিয়েছি। যার মাধ্যমে প্রতিবছর তিলপাড়া ইউনিয়নের আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসা, দাসউরা উচ্চ বিদ্যালয়, বিবিরাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং মাটিজুরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের (প্রত্যেক শ্রেণির ১-৩ রোলধারী) জন্য নগদ অর্থ ও সম্মাননা স্মারক পাবেন।

ক্ষেত্রবিশেষ সমাজের পিছিয়েপড়া পরিবারের সদস্যদেরও বৃত্তি দেওয়া হবে।

মেধাবৃত্তি প্রকল্পের উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে ইউনিয়নবাসীর সর্বাত্মক সহযেগিতা কামনা করেছেন ট্রাস্টের সাধারণ সম্পাদক জুবের আহমদ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স