শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আব্দুল খালিছ চৌধুরীর ইন্তেকাল; দাফন

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২২ ০৯:০৭:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের মধুরাই গ্রামের বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আব্দুল খালিছ চৌধুরী আর নেই।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে (শুক্রবার) তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৭ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবাদ বাদ জুম'আ মধুরাই শাহী ঈদগাহ প্রাঙ্গণে আব্দুল খালিছ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়।

পরে, মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এদিকে, বর্ষীয়ান এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য এবং জনসংখ্যা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল। 

নেতৃবৃন্দ পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স