'ছড়াবো আলো শিক্ষা ও শিল্পে, তারুন্যের জয়গানে' এই শ্লোগানকে সামনে রেখে ক্যাম্পাস থিয়েটার ভিত্তিক সংগঠন 'ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ' সিলেট জেলা সংসদের তিন বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৭ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী কর্মসূচি, সম্মেলন, কর্মশালা, সনদপত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিব তাড়াশী সিলেট জেলা সংসদের কার্যনির্বাহী ২০২২-২০২৫ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে যুক্ত রয়েছে সিলেট জেলার ১১টি ক্যাম্পাস।
মোহাম্মদ বিল্লাল উদ্দিনকে সভাপতি, অসিত বরণ দাশ গুপ্তকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা সংসদ ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।
২৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি সুমিত্রা রায়, উজ্জ্বল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, তুষার সরকার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাব্বি, সহসাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান অপু, দপ্তর সম্পাদক নীলোৎপল দে, সহ দপ্তর সম্পাদক শেখ তাসরিন আক্তার, অর্থ সম্পাদক জুঁই তালুকদার, সহ অর্থ সম্পাদক পার্থ রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সজল মালাকার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ হুজাইফা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাইমীন বক্স অলি, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুস্মিতা বৈদ্য ঐশী, অনুষ্ঠান ও কর্মশালা সম্পাদক স্বপ্নীল ধর, সহ অনুষ্ঠান ও কর্মশালা সম্পাদক পল্লবী দাস মৌ, শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক শ্যামলী দাস, সহ শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক তুলি দেব পিউ।
নির্বাহী সদস্য হিসেবে আছেন, প্রফেসর তানভীর আহমেদ চৌধুরী, প্রণব কান্তি দেব, ফজলুর রহমান মামুন, খালেদ মাসুদ ও রাজীব দে চৌধুরী।
উল্লেখ্য যে, সৃজনশীল সংস্কৃতি চর্চা ও নাট্য আন্দোলনের প্রয়াসে সংগঠনটি প্রতিষ্ঠান ইউনিট, জেলা সংসদ ও কেন্দ্রীয় পরিষদ এই তিনটি স্তরের মাধ্যমে পরিচালিত হবে।
কমিটি অনুমোদন দেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি কামাল উদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক হাবিব তাড়াশী।




প্রতিদিন ডেস্ক



