আনুষ্ঠানিকভাবে শীতকাল বিদায় নিলেও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওর এলাকায় তাপমাত্রা ওঠানামা করায় শীতের তীব্রতা এখনও রয়ে গেছে। রাত থেকে সকাল পর্যন্ত হিম বাতাস ও ঘন কুয়াশায় ঢেকে যায় এই অঞ্চল। শীতের এই দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতার্ত মানুষের মধ্যে ইতালী আওয়ামী লীগের (পালেরমো) সাংগঠনিক সম্পাদক মজনু আলীর অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার ( ১৮ ফেব্রুয়ারি ) বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের চন্ডিডর বাজারে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত।
সমাজসেবক আব্দুল কদ্দুসের সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিটন দেব, রাজ শেখর বৈদ্য রাজু, সাধারণ সম্পাদক তাহা আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কল্যান কান্তি দে, রুহেল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা সাঈদ আল ফয়সল, জুবায়ের আহমেদ, ১নং কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাফর ইকবাল, জিল্লুর আহমেদ, মুকুল মিয়া, মো. সজিব, সেলিম রেজা প্রমুখ।
পরে প্রায় শতাধিক অসহায়, দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।




প্রতিদিন ডেস্ক



