মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

দেশ ও জাতির জন্য দোয়া চাইলেন অধ্যাপক জাকির

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২২ ০৭:২৩:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন নগরীর কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুম’আর নামাজ আদায় করেছেন। তিনি দেশ, জাতি ও দেশে-বিদেশে অবস্থানরত দেশের সকল মানুষের জন্য দোয়া চেয়েছেন। নামাজ আদায় শেষে তিনি এলাকার মুরুব্বি ও মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি তাদের শারিরীক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে খুঁজ-খবর নেন। 

তিনি বলেন, যেকোনো সমস্যা বা সংকট দূরীকরণে আপনাদের পাশে আছি। 

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি ) নগরীর কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি পবিত্র জুম’আর নামাজ আদায় করেন এবং দোয়া চান। 

এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল বক্স, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিম জুনেল, অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, তৌফিক বক্স লিপন (কাউন্সিলর), খলিল আহমদ, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনএম ইসলাম, মো. ছয়েফ খাঁন, জেলা তাঁতীলীগ সভাপতি আলমগীর হোসেন যুবলীগ নেতা শাহীন আহমদ, সিরাজুল ইসলাম মিরাজ, ফাহিম আহমদ, ছাত্রলীগ নেতা খালেদ আহমদসহ ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স