মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

হাসান জেবুলের সাথে রিক্সা মালিক-শ্রমিকদের মতবিনিময়

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২২ ০৬:৫৯:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুলের সাথে সিলেট মহানগর ব্যাটারিচালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে নগরীর সুবিদবাজারস্থ আব্দুল গণি সুপার মার্কেটে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারিচালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। এ সময় মালিক-শ্রমিক নেতৃবৃন্দ তাদের দুঃখ, কষ্ট, দুর্ভোগসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। 

ধৈর্য সহকারে এটিএম হাসান জেবুল রিক্সা মালিক-শ্রমিকদের কথা শুনেন। তিনি সব বিষয় অবগত হয়ে তার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেন। 

এ সময় উপস্থিত ছিলেন হাজীপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল আজিজ মনু, সংগঠনের মহানগর শাখার সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, জাতীয় রিক্সা শ্রমিকলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রিক্সা মালিক আনিসুর রহমান, তোফায়েল হোসেন, আজিজুর রহমান, আবুল কালাম, মজনু মিয়া, মুম সরদার, হামিদুল ইসলাম, সোহেল আহমদ, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় মালিক শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ট্রাফিক পুলিশ রিক্সা আটকের পর মালিকদেরকে ৩ হাজার টাকা জরিমানা দিতে হয়, সেটা খুব কষ্টকর। তারা অতীতেরন্যায় ৫শ’ টাকা জরিমান বলবতের দাবী জানান। 

নেতৃবৃন্দ আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী কর্তৃক ওলিতে-গলিতে চলাচলকারী ব্যাটারিচালিত রিক্সার ব্যাটারি ও মোটর খুলে নিয়ে বিক্রির অভিযোগ রয়েছে। মালিক শ্রমিক নেতৃবৃন্দ জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক ব্যতিত সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বৈধভাবে ব্যাটারিচালিত রিক্সা চলাচলের জন্য অস্থায়ী অনুমতি দেয়ার জোর দাবী জানান। 



সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স