বর্ষীয়ান রাজনীতিবীদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রকৌশলী, জালালবাদ যুব কল্যাণ সংস্থার উপদেষ্টা আব্দুল রাজ্জাক ও সিনিয়র সাংবাদিক মরহুম জেড এম শামসুলের মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনা করে জালালবাদ যুব কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাদ আসর হযরত শাহজালাল (রহ). দরগাহ মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শেখ মো. আলম, সরওয়ার চৌধুরী, জালালবাদ যুব কল্যাণ সংস্থার চেয়ারম্যান আবু তাহের, সহ-সম্পাদক জগদীশ চক্রবর্তী প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন ক্বারী বিলাল আহমদ।




প্রতিদিন ডেস্ক



