সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিট পুলিশিং সভা অনুষ্টিত

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২২ ০৮:১৪:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সুনামগঞ্জের জগন্নাথপুরে আইন শৃঙ্খলা রক্ষায় জনসাধারনের সচেতনতা জন্য প্রত্যেক ইউনিয়নের ন্যায় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের সভাপতিত্বে ও থানার এসআই ওবায়দুল্লাহের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সুন্দর আলী।

সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহ জামাল উল্লাহ মুক্তার, বাজার ব্যবসায়ী মো. মুক্তার মিয়া, থানার এসআই শামিম আহমদ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাজিব তালুকদার, ইউপি সদস্য জাকির হোসাইন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আকবর হোসেন সহ আরো অনেকেই।

এ সময় থানার ওসি ইউনিয়নের আইন শৃঙ্খলা রক্ষায় জনসাধারনের সচেতন হওয়ার অনুরোধ জানান। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স