রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

ধর্মপাশায় ওয়ার্ল্ড ভিশনের সুবর্ণজয়ন্তী উদযাপন

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২২ ০৫:১৭:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

শিশুদের কল্যাণে নিবেদিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। বাংলাদেশে এর পথচলার ৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন ধর্মপাশা এরিয়া গ্রোগ্রাম অফিস।

এসময় মোমবাতি প্রজ্জলন, তথ্যচিত্র প্রদর্শন ও কেক কাটাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ানুল হালিমের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

এতে শুভেচ্ছা বক্তব্য ও অনুষ্ঠানের উদ্দেশ্য বর্ণনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধর্মপাশা এরিয়া গ্রোগ্রাম ম্যানেজার সাগর জন কস্তা, সিনিয়র ম্যানেজার ও নান্দাইল এসিও প্রশান্ত নাফাক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান

জুবায়ের পাশা হিমু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, যুব উন্নয়ন কর্মকর্তা

শহীদুল ইসলাম, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, যুগ্ন-সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স