সুনামগঞ্জ সদর হাসপাতালে বিভিন্ন সরঞ্জাম ও খাবারের টেন্ডার (দরপত্র) জমা দিতে আসা দুই পক্ষের কাছ থেকে কাগজপত্র ছিনতাই করে নিয়ে যায় সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলের নেতৃত্বে কয়েক জন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সদর হাসপাতালের এ ঘটনা ঘটে।
পরে হাসপাতাল কতৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলসহ চারজনকে আটক করে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আনিসুর রহমান বলেন, সকালে এক ঘন্টার ব্যবধানে দুইটি টেন্ডার ছিনতাই হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে সিসিটিভির ফুটেজ দেখে আসামী শনাক্ত করে নিয়ে যায়। হাসপাতালের টেন্ডার গুলো অনলাইনে হয় না। তাই টেন্ডার জমা দেয়া আগে অন্য দুই পক্ষের টা ছিনতাই হয়। এসময় তিনি জানান আগামী বছর থেকে আশা করছি যে অনলাইনেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ওসি ইসতিয়াক হোসেন চৌধুরী। তিনি বলেন, হাসপাতালের ঘটনায় সুনামগঞ্জ সদর উপজেলার যুবলীগের সভাপতি উজ্জ্বলসহ চারজনকে আটক করা হয়েছে।




সুনামগঞ্জ প্রতিনিধি



