বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

অ্যাডভোকেট জামানের মাতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২২ ০২:০৫:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদকমন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের মাতা, স্ত্রীসহ সকল সহকর্মী বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনের সুস্থতা কামনা করে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ এশা বোরহানবাগে খতমে কোরআন পরবর্তী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য খরিলহাট মাদরাসার মুহতামিম মৌলানা আবু হানিফ, শায়খুল হাদিস মৌলানা সফিকুর রহমান, ছাতারখাই মাদরাসার মুহতামিম মৌলানা ওলিউর রহমান, সহকারী মুহতামিম হাফিজ ফখরুল ইসলাম, চাখতা মাদরাসার মুহতামিম হাফিজ মাসুদ আজহার, সেনগ্রাম মহিলা মাদরাসার মুহতামিম হাফিজ আবদুর রহমান, গর্দনা মাদরাসার মুহতামিম মৌলানা মনির উদ্দিন, দরবস্ত আল মনসুর মাদরাসার শিক্ষক হাফিজ জয়নুল আবেদিন ডালিম, বিরাইমারা মাদরাসা মুহতামিম মৌলানা বুরহান উদ্দিন প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটির শতাধিক নেতাকর্মিসহ শুভাকাক্সক্ষীরা।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স