বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সিলামে সাবেক মেম্বার আলী ইমাম স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : ০৯/০৮/২০২৬ ২০:২০:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
37

দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের তেলিপাড়া যুবসমাজ এর উদ্যোগে সিলাম ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও সিলাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলী ইমামের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়। শনিবার (৮ আগস্ট) বাদ এশা তেলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আল আমিন ও স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সানোয়ার আলী।


তেলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী হাজি আজির উদ্দিন এর সভাপতিত্বে ও সারোয়ার হোসেন ও মুহিব উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা কৃষক দলের সদস্য সচিব  হাজী তাজরুল ইসলাম তাজুল।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুব আলী খান স্মৃতি সংসদের আবেদ রাজা, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. লোকমান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি হাজি আছাদ উদ্দিন, তেলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি নেছার আলী, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক, সাধারণ সম্পাদক হাজি পাবেল রহমান, ৩ নং ওয়ার্ডের মেম্বার আমিনুর রহমান মাসুম ও ৯ নং ওয়ার্ডের মেম্বার সাদিক মিয়া, বিএনপি নেতা মাহবুব হাসান রিংকু, ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সেবুল আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহাব আল মাহমুদ খান।


এসময় আরও উপস্থিত ছিলেন, নবারুণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য হাজি ইমাদ উদ্দিন, এনামুল ইসলাম, ফয়জুর রহমান মুক্তার, কবি এআর মনোহর, বাবুল হোসেন, বাবলু মিয়াসহ এলাকার যুবসমাজ, মুরব্বি ও গণ্যমান্য রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ প্রমুখ।


এসময় বক্তারা স্মৃতিচারণ করে বলেন, আলী ইমাম আজীবন এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। যে কেউ সামাজিক যেকোন সমস্যার সম্মুখীন হলে তিনি তা সমাধানে এগিয়ে আসতেন এবং সমাধান করে দিতেন। তার মতো জন দরদী মানুষ বর্তমান সমাজে প্রয়োজন। তাকে হারিয়ে পুরো এলাকা আজ শোকাভিভূত। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করি।


উল্লেখ্য, সিলাম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আলী ইমাম গত ৬ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স