দ্রুত গতি নয়, নিরাপদ ভ্রমনের প্রতিশ্রুতি স্লোগানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে ঢাকা রোডে ডে-নাইট স্পেশাল চেয়ার কোচ সার্ভিসের শুভ উদ্ধোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটার মাধ্যমে উদ্ধোধনী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) উপজেলার প্রাণ কেন্দ্র পৌর পয়েন্ট এর মাদিহা প্লাজায় বিকাল ৩টায় জগন্নাথপুর পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল হক শফিক ফিতা কেটে উদ্ধোধন করেন।
এ সময় জগন্নাথপুর বাস মালিক সমিতির চেয়ারম্যান হাজী নিজামুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্রধর বিরেন্দ্র, বাস শ্রমিক জগন্নাথপুর শাখার চেয়ারম্যান রব্বানী মিয়া, সিঙ্গার শোরুমে জগন্নাথপুর ম্যানেজিং ডাইরেক্টর আবুল হুসাইন মো ওয়ালীউল্লাহ, বাস শ্রমিক জগন্নাথপুর উপজেলা সেক্রেটারি রেজন মিয়া, সাবেক সেক্রেটারি তুরন মিয়া, মামুন এন্টারপ্রাইজ জগন্নাথপুর এর পরিচালক রাজিবুল হক চৌধুরী, মালিক শ্রমিক ঐক্য পরিষদের সেক্রেটারি শফিকুল ইসলাম খেজর, ব্যবসায়ী আজিজুল হক, সংবাদকর্মী গোলাম সারোয়ার, জুয়েল আহমদ, সমাজ সেবক আতাউর রহমান সহ অনেকেই।
এ সময় অতিথিরা বলেন, দীর্ঘ দিন ধরে জগন্নাথপুর উপজেলার জনসাধারন বহু কষ্ট করে সিলেট সুনামগঞ্জ গিয়ে টিকেট কেটে ঢাকাতে যাতায়াত করতে হত। এখন থেকে ঘরে বসে টিকেট ক্রয় করে যাত্রিগন ঢাকা সহ এ রোডে বিভিন্ন স্থানে যেতে পারবে। এই উদ্যোগকে মালিক সহ বাস চলাচলের সকলকে ধন্যবাদ জানান অতিথিগণ।




জগন্নাথপুর প্রতিনিধি



