সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • প্রকাশের সময় : ১৪/০২/২০২২ ০৭:২৪:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। যুবকের নাম জুবেল আহমদ (২১)। তিনি পেশায় একজন গাড়ি চালক। জুবেল ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা (নয়াবাড়ী) গ্রামের আকদ্দুছ মিয়ার ছেলে।

সোমবার বিকাল ৪ টায় নিজ বাড়ীর বাংলা ঘরের চালের বাঁশের সাথে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। স্থানীয়রা জানান, বাড়ির এক আত্মীয়ের বিয়ের ওয়ালিমায় খাওয়া-দাওয়া করে আনুমানিক ১টায় বাড়িতে ফিরেন জুবেল আহমদ। সকলে ওয়ালিমা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন। বাড়ি ফাঁকা ছিলো।

এই ফাঁকা থাকার সুযোগে ঘরে ডুকে ফাঁস দেন তিনি। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পরিদর্শক (এসআই) পার্ডন কুমার সিংহসহ একদল পুলিশ এসে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করেন।

থানার ভারপ্রাপ্ত দায়ীত্বে থাকা ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছেন। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স