সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সিলেট চেম্বার নেতৃবৃন্দের সাথে জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : ১৪/০২/২০২২ ০৫:৪৩:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা  ট্রান্সপোর্ট মালিক গ্রুপের কার্যকরী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে (১৪ ফেব্রুয়ারি) চেম্বারের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। ব্যবসায়ীদেরকে হয়রানি করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা কখনই সম্ভব নয়। সিলেট জেলা  ট্রান্সপোর্ট মালিক গ্রুপের কার্যকরী কমিটিকে চেম্বারের পক্ষ থেকে সর্বাতœক সহযোগীতা করা হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, আতিক হোসেন,  পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), আইকন ফখরুস সালেহীন নাহিয়ান,  সিলেট জেলা  ট্রান্সপোর্ট মালিক গ্রুপের কার্যকরী কমিটির সভাপতি মো. সাহেদুর রহমান, সহ-সভাপতি বদরুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক নাদির আহমদ স্বপন, অর্থ সম্পাদক আব্দুল লতিফ চৌধুরী লিপু, দপ্তর সম্পাদক আবুল কালাম কাজল, কার্যনির্বাহী আবু জাফর মিয়া, সমীরণ চন্দ্র পাল লিটন, এম. এ ছালাম, সুহেল আহমদ, নাসির উদ্দিন, আবুল খায়ের। 

এসময় চেম্বার নেতৃবৃন্দ সিলেট জেলা  ট্রান্সপোর্ট মালিক গ্রুপের কার্যকরী কমিটির নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান।  



সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স