সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের কার্যকরী কমিটি গঠন

  • প্রকাশের সময় : ১৪/০২/২০২২ ০৫:৩৬:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের ২০২২-২০২৪ সালের ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৩ ফেব্রæয়ারি ) রাতে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ মালিক গ্রুপের কার্যালয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী।

এসময় তিনি সবাইকে অভিন্দন ও শুভেচ্ছা জানান। তিনি ১৩টি পদে বিজয়ীর নাম ঘোষণা করেন।

যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সভাপতি মো. সাহেদুর রহমান, সহ-সভাপতি বদরুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক নাদির আহমদ স্বপন, অর্থ সম্পাদক আব্দুল লতিফ চৌধুরী লিপু, দপ্তর সম্পাদক আবুল কালাম কাজল, কার্যনির্বাহী আবু জাফর মিয়া, সমীরণ চন্দ্র পাল লিটন, এম. এ ছালাম, সুহেল আহমদ, নাসির উদ্দিন, আবুল খায়ের। 

এর আগে ১২ ফেব্রুয়ারি সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের পরিচালক নির্বাচিত হন। 

তারা হলেন, মো. বদরুল ইসলাম তারেক মেসার্স পাবনা পরিবহণ সংস্থা, মো. সাহেদুর রহমান মেসার্স এশিয়া পরিবহণ সংস্থা, মো. আব্দুল লতিফ চৌধুরী লিপু মেসার্স সমতা পরিবহণ সংস্থা, মো. নুরুল ইসলাম মেসার্স এমরান পরিবহণ সংস্থা, মো. সেলিম আহমদ মেসার্স কর্ণফুলী ট্রান্সপোর্ট এজেন্সি, মো. নাজির আহমদ স্বপন, মো. আবুল কালাম কাজল, মো. আবু জাফার সিদ্দিকী মিঞা, সুহেল আহমদ, শ্রী সমীরণ চন্দ্রপাল লিটন, মো. নাছির উদ্দিন, এমএ ছালাম, মো. আবুল খায়ের প্রমুখ।



সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স