বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

ভালোবাসা দিবসে আলোর ফেরিওয়ালার অন্যরকম উদ্যোগ

  • প্রকাশের সময় : ১৪/০২/২০২২ ০৪:২৯:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

এবারের ভালোবাসা দিবসে সিলেটের আলোর ফেরিওয়ালা ইমতিয়াজ রহমান ইনু অন্যরকম এক উদ্যোগ নিয়ে মাঠে সরব ছিলেন।

‘এসো হে বন্ধু, মাদক ছেড়ে ফুলকে ভালবাসি’-শ্লোগান নিয়ে তিনি মাদকাসক্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। 

পাশাপাশি মাদকমুক্ত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

এসময় ইনু মাদকাসক্তির কুফল ও সুস্থ স্বাভাবিক জীবনের সুফলগুলো তাদের সামনে তুলে  ধরেন।

তিনি সিলেট নগরীর কিনব্রিজের উত্তর-দক্ষিন প্রান্ত, সিলেট আলিয়া মাদ্রসা মাঠ এলাকায় মাদকাক্তদের মধ্যে ফুল বিতরণ ও শুভেচ্ছা জানান।

এসময় ইনু বলেন, বর্তমানে মাদকাসক্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। তাদেরকে সুস্থতার পথে ফিরিয়ে আনতে তিনি সরকারের প্রতি আকুল আবেদন জানান।

তিনি বলেন, মাদকাসক্তদের সঠিক চিকিৎসা ও কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। আর তাই তিনি তাদের জনশক্তিতে পরিণত করে দেশ গঠনে মূল্যবান অবদান রাখার সুযোগ সৃষ্টির দাবি জানান।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স