মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

এইচএসসিতে শাম্মীর গোল্ডেন জিপি এ লাভ

  • প্রকাশের সময় : ১৪/০২/২০২২ ১২:৪১:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

সিলেট সরকারি মহিলা কলেজ থেকে অংশ নিয় এবারের এইচএসসির ফলাফলে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে এফএআর চৌধুরী শাম্মী। সে ২০১৯ সালে এসএসসি ও ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল।

এছাড়াও ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পশ্চিম মুড়িয়াউক চৌধুরী আজিমউদ্দিন সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ পেয়েছিল।

শাম্মী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক (চৌধুরী বাড়ী) গ্রামের বাসিন্দা পুলিশ অফিসার (এসআই) হারুনুর রশীদ চৌধুরী ও গৃহিনী মিনু রশীদ চৌধুরীর কন্যা এবং হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহির মিয়া চৌধুরী ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আলহাজ্ব আলতাফ মিয়া চৌধুরীর নাতনী।

ছাতক এবং জুড়ী থানার সাবেক এসআই (বর্তমানে কমলগঞ্জে কর্মরত) মোঃ হারুন- অর- রশীদ চৌধুরী বলেন, এইচএসসিতে গােল্ডেন জিপিএ-৫ পেতে তার মেয়ে অনেক কষ্ট করেছে। মেয়ের ভালো ফলাফলে পিতা-মাতা খুশি। তিনি মেয়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স