সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল আহাদ ইন্তেকাল করেছেন। তিনি শনিবার রাত সাড়ে নয়টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মূত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি এক ছেলে ২ মেয়ের জনক ছিলেন।
অধ্যাপক মোঃ আব্দুল আহাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি কুুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম ব্যাচ ১৯৯০-১৯৯১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। শিক্ষা জীবন সমাপ্ত করে মানিককোনা স্কুল এন্ড কলেজে প্রভাষক পদে যোগদান করেন পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক হিসেবে পদন্নোতি লাভ করেন এবং শেষ জীবন পর্যন্ত অত্যান্ত নিষ্টার সাথে তিনি দায়িত্ব পালন করেন। অধ্যাপক আব্দুল আহাদ তার কলেজ শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন নম্র ভদ্র অমায়িক ব্যবহার ও সামাজিক ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন।
মরহুমের নামাজে জানাজা রোববার বাদ জোহর গোলাপগঞ্জ উপজেলার ভাদেস্বর ইউনিয়নের উজান মেহেরপুর তার গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন আছিরগজ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা। নামাজে জানাজায় পর দোয়া করেন নুমান আহমদ চৌধুরী ফুলতলী। মরহুমের নামাজে জানাজায় মানিককোনা স্কুল এন্ড কলেজের ছাত্র- শিক্ষক সহ বিপুল সংখ্যক মানুষ শরিক হোন। পরে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এদিকে অধ্যাপক মাওলানা আব্দুল আহাদের ইন্তেকাল গভীর শোক প্রকাশ করেছেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, মাদ্রাসায় হযরত আবু বকর (রাঃ) এর অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান, গোলাপগঞ্জ পুর্ব রেংগা হিফজুল কুরআন দাখিল মাদ্রাসার সুপার এড মাওলানা করিম আকবরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী।
নেতূবূন্দ মরহুমের জান্নাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।




প্রতিদিন ডেস্ক



