বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বঙ্গবীর ওসমানীর মৃত্যু বার্ষিকীতে স্মৃতি সংসদের কর্মসূচি

  • প্রকাশের সময় : ১৩/০২/২০২২ ০৯:৩০:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

বাঙালি জাতির অহংকার, প্রখ্যাত সমরবিদ, মহান মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সিইনসি, সংসদীয় গণতন্ত্রের রক্ষাকবচ, বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা, জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, জাতীয় নেতা বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর ৩৮তম মৃত্যু বার্ষিকী ১৬ ফেব্রুয়ারি বুধবার।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট ৭ দফা দাবী জানিয়েছেন। 

দাবীগুলো হলো : 

 মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদান রাখার জন্য বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীকে (মরণোত্তর) রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান ‘স্বাধীনতা পদকে ভূষিত করা হোক। ১৯৫১ ইংরেজিতে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী কর্তৃক প্রতিষ্ঠিত “চট্টগ্রাম ক্যান্টনমেন্ট" নামের সাথে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর নাম সংযোজন করে “চট্টগ্রাম বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী ক্যান্টনমেন্ট” নামকরণ করা হোক। দেশবাসী কর্তৃক প্রদত্ত উপাধী ‘বঙ্গবীর একান্তই ওসমানীর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম’ নামের পূর্বে ব্যবহৃত ‘বঙ্গবীর’ উপাধী বাতিল করুন। বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর কর্মময় জীবনী স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করুণ এবং বঙ্গবীরের লিখা পান্ডুলিপি উদ্ধার করুন-করতে হবে। বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালনের ঘোষণা দিন। বঙ্গবীর ওসমানীর নামে প্রতিষ্ঠিত সকল স্থাপনা ও প্রতিষ্ঠান যথাযথ ভাবে সংরক্ষণ করুন। 

সিলেট নগরীর ‘নূর মঞ্জিলে প্রতিষ্ঠিত “ওসমানী জাদুঘর” মূল স্থাপনাকে অক্ষুন্ন রেখে আধুনিক স্থাপনা বিশিষ্ট পূর্ণাঙ্গ জাদুঘরে বিনির্মাণ করুন। ওসমানী নগর উপজেলাস্থ দয়ামীরে প্রতিষ্ঠিত বঙ্গবীর ওসমানী স্মৃতি গণ-গ্রন্থাগার অবিলম্বে চালু করুন। বঙ্গবীরের জন্মস্থান সুনামগঞ্জে বঙ্গবীর জেনারেল ওসমানীর স্মরণে মুর‌্যাল স্থাপন সহ যে কোন প্রতিষ্ঠানের নামকরণ করুন। 

৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কর্মসূচি মধ্যে রয়েছে- ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সালাতুল আছর বাদ হতে সালাতুল মাগরিব পর্যন্ত নাইওরপুলস্থ ওসমানী জাদুঘরে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী ও ১৫ আগস্ট জাতির পিতা সহ সকল শহীদান, ৩রা নভেম্বরে জাতীয় শহীদ চার নেতা, একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদান সহ দেশে-বিদেশে কোভিড-১৯ করোণায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার মাগফেরাত ও করোনা আক্রান্তদের সুস্থতা এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নেক হায়াত কামনান্তে খতমে কোরআন শরীফ এবং বাদ মাগরীব মিলাদ মাহফিল ও দোয়া । 

১৬ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধা নিবেদন এবং বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) দরগাহ জামে মসজিদে মিলাদ মাহফিল এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত শেষে মরহুমের কবর জিয়ারত। সালাতুল আছর বাদ সিলেট নূরমঞ্জিলস্থ ‘ওসমানী জাদুঘরে’ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র রক্ষায় বঙ্গবীর ওসমানীর অবদান শীর্ষক আলোচনা সভা ও পঙ্গুত্তবরণকারী এবং সুবিধা বঞ্চিতদের মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ। 

উপরোক্ত কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক সাহায্য সহযোগিতা ও সদয় উপস্থিতি কামনা করেছেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স