বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

দিরাইয়ে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশের সময় : ১৩/০২/২০২২ ০৮:১৯:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

জাকঝমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিরাইয়ে দৈনিক আমার সংবাদ’র ১০ বছর পূর্তির অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা, র‌্যালি ও জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূতি পালন করা হয়।

আমার সংবাদের উপজেলা প্রতিনিধি সৈদুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও যায়যায়দিন দিরাই উপজেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সর্দারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, দিরাই কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, সন্দীপন দাস, সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুর, জিয়াউর রহমান লিটন, মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সরদার রুমি, প্রভাষক মোস্তাহার হোসেন মোস্তাক।

উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার কাউন্সিলর জুয়েল তালুকদার, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুদীপ্ত দাস, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, এমদাদ সরদার, গণমাধ্যমকর্মী প্রশান্ত সাগর দাস, জাকারিয়া হোসেন জোসেফ, সালমান মিয়া, মুক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শিকা শিপ্রা রায় প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন সংবাদ পত্র হচ্ছে সমাজের দর্পন, বস্তু নিষ্ট সংবাদ পরিদর্শন করে আমার সংবাদ এগিয়ে যাবে ইস্পিত লক্ষে, এটা হউক আগামীর প্রত্যয়।

সভা শেষে জন্মদিনের কেক কাটেন অতিথিরা।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স