ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার ২০২২ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নগর কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি ছাত্রনেতা মো. আব্দুল্লাহ আরাফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাব্বির আহমদ তপু’র সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান আব্দুল্লাহ আরাফাত।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন-
সভাপতি মো. আব্দুল্লাহ আরাফাত, সহ-সভাপতি মাসরুর দাইয়ান, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ তপু, সাংগঠনিক সম্পাদক মাহদী হাসান খান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মো. আল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক শেখ সাদী, প্রকাশনা ও দফতর সম্পাদক হোসাইন আহমদ, অর্থ ও কল্যাণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় সম্পাদক সাখাওয়াত হোসেন তারেক, কাওমী মাদ্রাসা সম্পাদক মো. মুবারক হুসাইন, আলীয়া মাদ্রাসা সম্পাদক সালাহ উদ্দীন, স্কুল ও কলেজ সম্পাদক আব্দুর রহমান তামিম, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক রেজাউল করীম, সদস্য শিফাউল হক ও সাইফুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ২০২২ দরগা গেইটস্থ শহীদ সুলেমান হলে জেলা ও নগর সম্মেলনে কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর তিনজনের নাম ঘোষণা করেন।




প্রতিদিন ডেস্ক



