দেওকলস আল কোরআন একাডেমির ৬ষ্ট তম খাদ্য, শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশ্বনাথ দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি উদ্যেগে এই খাদ্য, শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
আবুল আশরাফের সভাপতিত্বে ও শাহ নাজিম উদ্দিনের পরিচালনায় খাদ্য, শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. আব্দুর রফিক, প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. তাজ উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওকলস দ্বি পাক্কিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, বিশ্বনাথ হযরত উমর ফারুক একাডেমির পিন্সিপাল মাওলানা আখতার ফারুক।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. সাবেল আহমদ খান, অর্থ সম্পাদক হোসাইন আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী আব্দুল গনী, দেওকলস ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, সমাজসেবক আনছার উদ্দিন, ফারুক আহমদ, আ. হান্নান খান, ছমির খান, সংগঠনের সদস্য জাবেদ আলী, ফাহিম খান, মামুন মিয়া, জিলু মিয়া, জুনেদ আহমদ খান, ময়নুল ইসলাম খান, জাকারিয়া আহমদ, নজরুল ইসলাম, জুনাব আলী, তুহিন মিয়া, আশরাফুল ইসলাম, রবিউল ইসলাম যুবরাজ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মিজানুর রহমান চৌধুরী।




প্রতিদিন ডেস্ক



