হিযবে এলাহী বিয়ানীবাজার উপজেলা ও পৌর কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাফিজ মাওলানা মুফতী আল-আমীন মিয়াজীর সভাপতিত্বে ও শায়েখ কুতুব উদ্দীন সিরাজীর পরিচালনায় গত শনিবার (১২ ফেব্রুয়ারি) বাদ এশা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে শায়েখ মুহাদ্দীস মুফতী কয়েছ আহমদকে সভাপতি ও শায়খ মুহাদ্দীস মুফতী আব্দুল কারীম আল-হানাফীকে সাধারণ সম্পাদক করে হিযবে এলাহী বিয়ানীবাজার উপজেলা কমিটি গঠন করা হয়।
পরে আল্লামা শায়খ খায়রুল ইসলামকে সভাপতি ও কবির আহমদকে সাধারণ সম্পাদক করে হিযবে এলাহী বিয়ানীবাজার পৌর কমিটি গঠন করা হয়।
পৌর শাখার অন্যান্য দায়িত্বশীলগণ হচ্ছেন- ১নং ওয়ার্ড সভাপতি আব্দুল আহাদ, ২নং ওয়ার্ড সভাপতি কবির আহমদ, ৩নং ওয়ার্ড সভাপতি মুফতী আব্দুল কারীম, ৪নং ওয়ার্ড সভাপতি আলাউদ্দিন আলাই, ৫নং ওয়ার্ড সভাপতি আতাউর রহমান কটন, ৬নং ওয়ার্ড সভাপতি হাফিজ বুরহান উদ্দিন, ৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুল ইসলাম জিহাদী, ৮নং ওয়ার্ড সভাপতি মাওলানা আজিজ আহমদ, ৯ নং ওয়ার্ড সভাপতি হাফিজ মাওলানা দেলোয়ার হোসেন।
উপজেলা শাখার দায়িত্বশীলগণ হলেন- দুবাগ ইউপি সভাপতি হাফিজ মাওলানা কয়েছ আহমদ, শেওলা ইউপি সভাপতি মাওলানা তাজ উদ্দিন, চারখাই ইউপি সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, রামধা ইউপি সভাপতি ডা. মুহিউদ্দিন, আলীনগর ইউপি সভাপতি শায়েখ লোকমান আহমদ, মাথিউরা ইউপি সভাপতি নজমুল ইসলাম পুতুল, তিলপাড়া ইউপি সভাপতি মাওলানা আব্দুস শাকুর, মোল্লাপুর ইউপি সভাপতি মাওলানা মাওলানা ফারুক আহমদ, কুড়ারবাজার ইউপি সভাপতি মাওলানা বিনিয়ামীন আহমদ, মুড়িয়া ইউপি সভাপতি মাওলানা একরাম উদ্দীন, লাউতা ইউপি সভাপতি মাওলানা শিহাবুল ইসলাম।




প্রতিদিন ডেস্ক



