খাদিমুল কোরআন ও সুন্নাহ পরিষদ সিলেট বিভাগীয় কমিটি এবং ৪টি জেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বাদ জুম্মা আল্লামা শায়খ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে শায়েখে কৌড়িয়া (রহঃ)’র খলিফা আল্লামা শায়খ খায়রুল ইসলামকে সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও আল্লামা শায়েখ আহমদ (রহঃ) খলিফা শায়খ মুহাদ্দীস মুফতী আব্দুল কারীম আল-হানাফীকে সাধারণ সম্পাদক করে ৩১৩ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়।
অন্যান্য দায়িত্বশীলগণ হলেন-
সিলেট জেলা সভাপতি শায়েখ মুহাদ্দীস মুফতী কয়েছ আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি শায়েখ কুতুব উদ্দীন সিরাজী, হবিগঞ্জ জেলা সভাপতি শায়খ কামরুল ইসলাম ওলিপুরী, মৌলভীবাজার জেলা সভাপতি শায়েখ আফতাবুজ্জামান।




প্রতিদিন ডেস্ক



