শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শান্তিগঞ্জে এইচএসসিতে পাসের হার ৯২.৫৯ শতাংশ

  • প্রকাশের সময় : ১৩/০২/২০২২ ০৩:২৯:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

এবার এইচএসসি পরীক্ষায় শান্তিগঞ্জে পাসের হার ৯২.৫৯ শতাংশ।

এসএসসিতে উপজেলার চারটি কলেজের ৪৫৭ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাস করেছে ৪২০ জন। ফেল করেছে ৩৭ জন। জিপিএ ৫ পেয়েছে মাত্র ২ জন। এর মধ্যে ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের একজন ও আব্দুল মজিদ কলেজের একজন।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২টি মাদ্রাসার ৮৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮০ জন। ফেল করেছে ০৬ জন। এতে পাশের হার ৯২.৭০ শতাংশ । একমাত্র জিপিএ-৫ পেয়েছে আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার একজন। 

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী জানান, এবারের ফলাফল তুলনামূলকভাবে ভালো হয়েছে । জিপিএ ৫ এর সংখ্যাও বেশি। আশাকরি এই সাফল্য আগামীতেও অব্যাহত থাকবে। আরও ভালো ফলাফলের জন্য আমাদের মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

এবার সব বিষয়ের পরীক্ষা হয়নি। শুধু বিভাগভিত্তিক তিনটি করে নৈর্বাচনিক বিষয়ে এ পরীক্ষা নেওয়া হয়। তবে অন্যান্য বিষয়ে এসএসসি ও জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সাবজেক্ট ম্যাপিং’ করে শিক্ষার্থীদের গ্রেডিং দেওয়া হবে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স