শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সিসিকের ৩৯ নম্বর ওয়ার্ডে নাইট ফুটসাল সম্পন্ন

  • প্রকাশের সময় : ১২/০২/২০২২ ১১:২৪:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

সিলেট নগরীর নবগঠিত ৩৯ নম্বর ওয়ার্ডের বালুচর জোনাকী আবাসিক এলাকায় একদিনের নাইট ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। 

আমরা ফুটবল প্রেমী- নামের সংগঠনের ব্যানারে শনিবার সন্ধ্যায় ইউসেফ স্কুল সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তিন দলের মধ্যে খেলায় চ্যাম্পিয়ন হয় উগান্ডা সিক্স স্টার।

রাতে খেলায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। আমরা ফুটবল প্রেমী সংগঠনের সংগঠক নাদিম আহমদের সভাপতিত্বে ও সালমান সানির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক বদরুর রহমান বাবর। 

বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক রাহাত তরফদার, তপন দেবনাথ, জাহাঙ্গীর আহমদ, তোহেল আহমদ, মাছুম আহমদ।

খেলায় অংশগ্রহণকারী অন্য দলগুলো হচ্ছে উলালা ফাইটার্স ও রাব্বী ফাইটার্স।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স