মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ক্রয়ডনের মেয়র শেরওয়ান চৌধুরীকে সীমান্তিকের সংবর্ধনা

  • প্রকাশের সময় : ১২/০২/২০২২ ১১:০৪:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের উদ্যোগে সিলেট জেলার জকিগঞ্জের কৃতি সন্তান, কমিউনিটি নেতা ও লন্ডনের ক্রয়ডন সিটির মেয়র শেরওয়ান চৌধুরীকে শনিবার সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমদ আল কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেয়রের সফরসঙ্গীগণ, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, সীমান্তিক ঢাকা কমিটির চেয়ারম্যান ডক্টর আহমদ আল ওয়ালী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা যুবলীগের সভাপতি মো. শামীম আহমদ, আরটিএম এইচআরডিসির পরিচালক ডাক্তার এস এম ফরিদুল হক লতিফী প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল। তিনি তার স্বাগত বক্তব্যে মেয়র ও তার সফরসঙ্গীদের আগমনে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে মেয়র শেরওয়ান চৌধুরী প্রায় ৪৫ বছর ধরে দেশের আর্থ সামাজিক উন্নয়নে সীমান্তিকের অবদান ও কার্যক্রমের প্রশংসা করেন। 

বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমদ আল কবির সভাপতির বক্তব্যে সীমান্তিক ও ক্রয়ডন বারার মধ্যে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে যৌথ ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। 

সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সীমান্তিকের মহাসচিব মো. শামীম আহমদ এবং সীমান্তিক এইচআরডিসি ম্যানেজার মৌসুমি জান্নাত মৌ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সীমান্তিকের উপর একটি উপস্থাপনা প্রদর্শন করেন উপনির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবির ও মো. পারভেজ আলম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে লন্ডনের ক্রয়ডন সিটির মেয়র শেরওয়ান চৌধুরীর সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয় এবং অতিথিগণকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। 


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স